Wednesday, February 25, 2026

ভূত বিদ্যা পড়াবে বিএইচইউ!

Date:

Share post:

ভূত নিয়ে জানতেই কি এবার কোর্স চালু হল বেনারস হিন্দু ইউনিভার্সিটি? ভূত বিদ্যা অথবা সায়েন্স অফ প্যারানরমাল বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স চালু হয়েছে বিএইচইউ। তার মানে কি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ভূত-প্রেত-দত্যি-দানব? বিষয়টা একেবারেই সে রকম নয়। ভূত বিদ্যা হল এক ধরনের সাইকোথেরাপি। সাইকোসোমাটিক ডিজঅর্ডার অর্থাৎ অস্বাভাবিক মানসিক অবস্থার বিষয় এতে পড়ানো হবে। আয়ুর্বেদিক ফ্যাকাল্টির ডিন যামিনী ত্রিপাঠী জানান, ভূত বিদ্যা হল অষ্টাঙ্গ আয়ুর্বেদের আটটি শাখার অন্যতম। ষোলটি বিভাগের প্রধানেরা সর্বসম্মতিক্রমে এই নিয়ে খসড়া প্রস্তাব তৈরি করেন। জানুয়ারি মাস থেকেই এই কোর্স চালু হবে। পড়াবেন আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের শিক্ষকরাই। নিরাময় বিষয় পড়াবেন এমবিবিএস ও বিএএমএস ডাক্তাররা। দেশের মধ্যে বিএইচইউ প্রথম কোর্স চালু হচ্ছে মনুষ্যত্বের জটিল অসুখ। ভূত বিদ্যার মাধ্যমে সাইকোসোমাটিক ডিসঅর্ডার নিরাময় করা সম্ভব হবে বলে আশাবাদী এর আয়ুর্বেদ শাখার শিক্ষকরা।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...