কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক। এর মূল উদ্যোক্তা গ্রেগ চ্যাপেল। গ্রেগ, সুনীল গাভাসকর , কপিল দেব ছাড়াও সই করেছেন ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, মাইকেল আর্থারটন, নাসির হুসেন, মাইক ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়, জন রাইট, কিম হিউজ এবং বেলিন্ডা ক্লার্ক। অবশেষে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়কের চিকিৎসা নিয়ে উদ্যোগী হল পাক প্রশাসন।
Sponsored

২০২৩ সাল থেকে আদিয়ালা জেলে রয়েছেন ইমরান(Imran Khan)। গত মাসে তাঁর ডান দিকের চোখের রেটিনায় সমস্যা ধরা পড়ে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকটাই। সেই নিয়ে সরব হন তাঁর পরিবারের সদস্যরা। এর পরে মঙ্গলবার তাঁকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চোখের চিকিৎসা হয়েছে।
তবে এই চিকিৎসা প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই এবং ইমরান খানের(Imran Khan) পরিবার। তাঁর বোন আলেমা খানম অভিযোগ করেন, তাঁদের না জানিয়ে মধ্যরাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি হাসপাতালের রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। পরিবার চাইছেন বেসরকারি হাসপাতালে ইমরানের চিকিৎসা হোক।
যদিও পাক প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রীতি মেনে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। চিকিৎসার পর অনেকটা ভালো আছেন ইমরান।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
