Tuesday, March 31, 2026

ইসলামপুরে পরিত্যক্ত চা-বাগানের জমি দখল ঘিরে মৃত এক

Date:

Share post:

পরিত্যক্ত চা-বাগানের জমি দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি হলেন এক মহিলা। গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বসিদা বেগম (৫০) নামে ওই মহিলা। বোমা-গুলিতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ডানকান চা বাগানের এই ঘটনায় আহত দুই মহিলা স্থানীয় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা জাকির হোসেন এবং আবদুল করিম চৌধুরী গোষ্ঠীর লোকজনের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।
ইসলামপুরের আগডিমটিখন্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় চার বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ডানকান গোষ্ঠীর চা-বাগান। ওই বাগান তৈরির সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাঁরা জমি দিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ওই চাবাগানের জমি নিজেদের দখলে নিয়ে চাষবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া স্থানীয় দাপুটে নেতা জাকির হোসেনের প্রত্যক্ষ মদতে ওই চা-বাগানের জমি দখল হয়ে যাচ্ছে। ইসলামপুরেরই তৃণমূল নেতা তথা বিধায়ক আবদুল করিম চৌধুরীর লোকজনও জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই দলের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে।
গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের দাবি, ‘‘চা-বাগানের জমি দখল ঘিরে গন্ডগোল হয়েছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’’

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...