Friday, June 19, 2026

নাম না করে পিকে’কে “ভোট ব্যবসায়ী” বলে কটাক্ষ সোমেনের

Date:

Share post:

দেশ যখন NRC ও CAA বিরোধিতায় উত্তাল, তখন কংগ্রেস নাকি এই ইস্যুতে সেভাবে কোনও আন্দোলন করছে না। সম্প্রতি, “ভোটগুরু” বলে খ্যাত প্রশান্ত কিশোর এমনটাই মন্তব্য করেছেন। আর শুক্রবার তারই পাল্টা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

এদিন নাম না করে প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “এখানে একজন ভোট ব্যাবসায়ী এসেছেন। যিনি টাকা নিয়ে ভোটে লড়ার কৌশল বাতলে দেন। তিনি আবার বিহারের শাসক দলের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলে বেড়াচ্ছেন, NRC-CAA নিয়ে কংগ্রেস নাকি কোনও আন্দোলন করছে না। আসলে উনি দ্বিচারিতা করছেন। বিহারে ওনার দলের নেতা মোদীর সঙ্গে হাত মেলাচ্ছেন। আর বাংলায় ওনার দলের নেত্রী বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে।”

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...