Saturday, June 27, 2026

কেন্দ্রীয় মন্ত্রী ধমক দিলেন ভাগবতকেই

Date:

Share post:

এই বাজারেও ধমক খেলেন খোদ ভাগবত৷

“ভারতে বাস করা 130 কোটি ভারতীয়ই হিন্দু”। গত বুধবার এমনই দাবি করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

এই মন্তব্যের জন্য
এবার এক কেন্দ্রীয় মন্ত্রীর বকুনি খেলেন ভাগবত। কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা NDA শরিক রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস অটওয়ালে সরাসরি সংবাদমাধ্যমে বললেন, “দেশের সব নাগরিকই হিন্দু, এমন মন্তব্য করা উচিত হয়নি ভাগবতের। এতে উত্তেজনা বাড়বে৷ মোহন ভাগবত যদি বলতেন যে সব নাগরিকই ভারতীয়, তাহলে ঠিক ছিল। ভারতে বৌদ্ধ, শিখ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। কোন যুক্তিতে এদের সবাইকে হিন্দু বলা হলো ?”
বুধবার RSS প্রধান মোহন ভাগবত বলেছিলেন, ‘”আমরা মনে করি, যাঁরা এই দেশকে ভালোবাসেন, যাঁরা এই দেশের অগ্রগতি চান, তাঁরা সবাই হিন্দু। সুতরাং, ভারতের 130 কোটি মানুষই হিন্দু। হ্যাঁ, আমরা এটাই মনে করি। তবে আপনি আমাদের সঙ্গে এবিষয়ে ভিন্নমত পোষণ করতেই পারেন”।
ইতিমধ্যেই ভাগবতের এই মন্তব্যের সমালোচনা করেছেন মায়াবতী, মিমের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াইসি বলেন, ‘‌RSS চাইছে গোটা দেশে একটাই ধর্মের মানুষ বসবাস করুক। কিন্তু সেটা হবে না। কারণ আম্বেদকর যে সংবিধান তৈরি করে গিয়েছেন, তাতে সব ধর্মের মানু্ষকে এমান মর্যাদা দেওয় হয়েছে”৷
মায়াবতী বা ওয়াইসি পাল্টা বিবৃতি দিলেও, অটওয়ালে সরাসরি ধমক-ই দিলেন ভাগবতকে৷

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...