Wednesday, June 24, 2026

“আমি জন্মেছি ভারতবর্ষে, বিভেদ করতে শিখিনি”, এবার গর্জে উঠলো প্রতিবাদী মমতার কলম

Date:

Share post:

ফের গর্জে উঠল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম। NRC ও কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে তিনি যেমন লাগাতার মিছিল করছেন, ঠিক একইভাবে শান্তির পথে এই আন্দোলনকে চালিত করার জন্য কখনও ছবি এঁকে, কখনও কবিতা লিখে প্রতিবাদ জানাচ্ছেন। ফের একবার কলম ধরলেন প্রতিবাদী মমতা। লিখলেন প্রতিবাদী কবিতা।

চ্যারিটি বিগিন্স এট হোম। হিংসা ছেড়ে শান্তির পথে প্রতিবাদের আর্জি জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি নিজেই সেই পথ দেখাচ্ছেন। তাই কখনও ছাত্র-যুবদের প্রতিবাদী মঞ্চ থেকে আবার কখনও পার্ক সার্কাস ময়দানে চিত্রশিল্পী শুভাপ্রসন্নর ‘স্বার্থপর দৈত্য’ ছবিতেও তুলির টান দিয়েছেন মমতা।

এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে মমতার নতুন কবিতা “অধিকার”। তাঁর এই প্রতিবাদী কবিতায় ফুটে উঠেছে কেন্দ্রের শাসক দল বিজেপির বিভাজনের রাজনীতির বিরোধিতা থেকে শুরু করে অভিমান, হুঁশিয়ারি, স্লোগান। যা তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন।

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী কবিতা–

অধিকার

আমি তো এ দেশটাকে চিনি না,
আমি তো এইখানে জন্মাইনি,
আমি জন্মেছি ভারতবর্ষে,
বিভেদ করতে শিখিনি।
আমার অধিকার আমার,
করবে কেন, কেন করবে খর্ব?
জানাই তোমায় ধিক্কার।
আমার অধিকার আমার ঠিকানা
এ দেশটাতে থাকবে,
তোমারা যারা ঘৃণা ছড়াও
তারা এবার শুধু কাঁদবে।
তোমার বক্তব্য বিষে ভরা
কাড়ছো মানুষের অধিকার,
এ দেশটা আমি চিনি না
আমার দেশটা তো সবার।
ঘৃণা নয়, ঐক্য চাই
এটা আমার অঙ্গীকার
আমরা সবাই নাগরিক
ঠিকানা মোদের অধিকার।
স্বার্থপর দৈত্য NRC, CAA
লাইনে প্রমাণ দেবো না,
গরিব মানুষ লাইন দেবে
তোমরা করবে শুধুই ছলনা!
চলবে না- চলবে না,
দেশ ভাগ চলবে না।
ঐক্যবদ্ধ ভারত থাকুক
বিভেদকারীদের চাই না,
আমরা সবাই নাগরিক-
CAA, NRC মানবো না।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...