Friday, April 3, 2026

দানিশ নিয়ে শোয়েবের উন্মুক্ত বয়ান, দানিশ ইমরানের শরণাপন্ন

Date:

Share post:

হিন্দু এই অজুহাতে পাকিস্তান ক্রিকেট দলে হেনস্তা ও অপমানের কারণে মুখ খুললেন দানিশ কানেরিয়া। সাহায্য চাইলেন দেশের প্রধানমন্ত্রী এবং প্রাক্তন অধিনায়ক ইমরানের খানের। বললেন, শোয়েব সত্যি কথাই বলেছে। এতদিন বলার সাহস পাইনি। এবার বলব।

কী বললেন দানিশ? হ্যাঁ আমার সঙ্গে অনেকে দলে কথা বলতো না। কাউন্টিতে আমাকে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হওয়ার পর সব প্রাক্তন তারকাদের দোরে দোরে ঘুরেছি। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।

পাক পিটিভির অনুষ্ঠান “গেম অন হ্যায়” অনুষ্ঠানে শোয়েব বলেন, আমি বলেছিলাম, অধিনায়ক তুমি ভুল করছ, দানিশ না থাকলে আমরা জিততেই পারতাম না। আমি টেল এন্ডারদের উইকেট নিয়েছি। আসল উইকেট তো ওই নিয়েছে। ওর জন্যই জিতেছি। ওকে কেন কৃতিত্ব দিচ্ছ না! দানিশ এক টেবিলে খেতে বসলে অধিনায়ক অস্বস্তি বোধ করতেন। টেবিলে ওকে খাবার তুলতে দেওয়া হতো না। শোয়েবের কথার সূত্র ধরে দানিশ বলেন, যারা আমার সঙ্গে কথা বলতো না, তাদের নাম আমি জানাব।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...