Monday, April 6, 2026

CAA এবং NRC-র বিরোধিতায় এবার পথে শহরের খ্রিস্টান-সমাজ

Date:

Share post:

বড়দিনের উৎসবের মাঝেই নাগরিকত্ব আইন এবং NRC-র বিরোধিতায় এবার সঙ্ঘবদ্ধভাবে পথে নামলেন কলকাতার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ৷ সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে থেকে প্রতিবাদ মিছিল করলেন তারা। এই মিছিলের উদ্যোক্তা, কলকাতার আর্চ ডায়োসেসের লেইটি কমিশন এবং সোশ্যাল কমিউনিকেশন কমিশন।

শহরের খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষজনের বক্তব্য, কেন্দ্রীয় সরকার সংবিধান বিরোধী আইন এনেছে। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে কেন্দ্র। যখন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তখন সেদিকে নজর না দিয়ে ভারত সরকার দেশবাসীর মধ্যে বিভাজনে ব্যস্ত।‌


আয়োজকদের তরফে লেইটি কমিশনের সম্পাদক আলেকজান্ডার অ্যান্থনি জানান, এই কর্মসূচি পুরোপুরি অরাজনৈতিক৷ এর সঙ্গে কোনও ধর্মেরই যোগ নেই। সবাই ভারতবর্ষের নাগরিক হিসেবে পথে নেমেছেন। মিছিলে অংশ নিয়েছিলেন খ্রিস্টান সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। মিছিলে তারা কোনও স্লোগান দেননি। কর্মসূচি শেষ হয় গান্ধীমূর্তির সামনে। সেখানে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে গানও করেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...