Thursday, June 4, 2026

মানুষের মন গলাতে জিলিপিও হাতিয়ার গেরুয়া শিবিরের!

Date:

Share post:

এনআরসি ও সিএএ নিয়ে যেভাবে প্রতিবাদ- বিক্ষোভ চলছে রাজ্য তথা দেশ জুড়ে, তাতে নাজেহাল বঙ্গ বিজেপিও। এবার মানুষের মন গলাতে জিলিপিও হাতিয়ার হল গেরুয়া শিবিরের।
বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন অনুপম হাজরা। পরে দলবদল করে তিনি বিজেপির।
বোলপুরের বাসিন্দা অনুপম শান্তিনিকেতনে পৌষমেলাতেও এবার হাজির হয়ে গেলেন । আর সিএএ নিয়ে মানুষের মন গলাতে তিনি হাজির হলেন জিলিপির প্যাকেট হাতে। পথচলতি মানুষদের হাতে তিনি তুলে দেন জিলিপি। যদিও এরসঙ্গে রাজনীতির যোগ আছে বলে স্বীকার করতে চাননি তিনি। শুক্রবারই শেষ হয়েছে এবছরের পৌষমেলা। অন্যান্য দিন মেলা কিছুটা কম ফাঁকা থাকলেও শেষ দিনে ভিড় হয়েছিল ভালোই। সেখানেই সিএএ নিয়ে আসরে নামেন বিজেপির অনুপম।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...