Wednesday, June 24, 2026

বিহারে NPR-ও হবেনা, জানিয়ে দিল NDA শরিক JDU

Date:

Share post:

বিজেপির অস্বস্তি বেড়েই চলেছে ।

তাঁর রাজ্যে NRC হবেনা আগেই বলেছিলেন৷ এবার
NPR নিয়েও বেঁকে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তাঁর দল JDU৷

NRC নিয়ে দিনকয়েক আগে নিজের এবং দলের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছিলেন নীতিশ কুমার। বলেছিলেন, “বিহারে NRC হবে কে বলেছেন? ওসব এ রাজ্যে হবে না”৷
এবার JDU মুখপাত্র কে সি ত্যাগী জানালেন, “কেন্দ্র আগে স্পষ্ট করুক NPR-এর বিষয়বস্তু এবং উদ্দেশ্য৷ কেন্দ্র না জানালে বিহারে NPRও হবে না”।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মঙ্গলবার বলেছিলেন, NRC- সঙ্গে NPR–এর কোনও মিল নেই। কিন্তু বিরোধীদের মতোই শাহের আশ্বাসে ভরসা রাখতে পারছে না NDA–এর শরিকই। ত্যাগী বলেছেন, “কেন্দ্রের অবস্থান স্বচ্ছ নয়৷ অমিত শাহ এক কথা বলছেন। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছেন, NPR হল NRC-র প্রথম ধাপ। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব ও নানা আশঙ্কা দূর হওয়া প্রয়োজন। NPR আসলে কী এবং কেন, আমাদের দল তা জানতে চায়।”
এরপরই তিনি জানান, “স্বরাষ্ট্রমন্ত্রী নিজে NPR ও NRC নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট না জানালে বিহারে তা কার্যকর করার কোনও প্রশ্নই নেই।’

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...