Saturday, April 4, 2026

মৌসুমীর বিরুদ্ধে এবার মানহানির মামলা!

Date:

Share post:

এবার অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করছেন জামাই ডিকি সিনহা। স্ত্রী পায়েলের অসুস্থতার জন্যই এতদিন সব অভিযোগ মুখ বুজে মেনে নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। ২ সপ্তাহ আগেই মৃত্যু হয়েছে মৌসুমীর মেয়ে পায়েলের।

সংবাদ সংস্থাকে ডিকি সিনহা জানান, পায়েলের মৃত্যুর ৪০ দিন পর ত্রিবেণী গিয়ে তাঁর অস্থি বিসর্জন দেবেন। তারপরেই শাশুড়ি মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করবেন তিনি।

ডিকি সিনহার সঙ্গে মেয়ের বিয়ে কোনও দিনই মেনে নেননি মৌসুমী। ছোটবেলা থেকেই টাইপ ওয়ান ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন পায়েল মুখোপাধ্যায়। নিয়মিত চিকিৎসা চলছিল। ২০১৭-তে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৮ নাগাদ তাঁকে বাড়িতে নিয়ে আসেন ডিকি। পায়েল সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে ছাড়িয়ে আনার বিষয়ে আপত্তি জানান মৌসুমী। এমনকী, জামাইয়ের বিরুদ্ধে পায়েলকে অবহেলার অভিযোগ তোলেন। দুই পরিবারের মধ্যে সম্পর্কের জল গড়ায় বম্বে হাইকোর্ট পর্যন্ত। আদালত থেকে পারিবারিক বিবাদ মিটিয়ে নেওয়ার কথা বললেও সম্পর্কের টানাপোড়েন মেটেনি।
গত দু’বছর ধরে শয্যাশায়ী ছিলেন পায়েল। হাঁটাচলার ক্ষমতাও ছিল না। পায়েলের এই অবস্থার জন্য জামাইকে দায়ী করেছিলেন মৌসুমী। এমনকী, পায়েলের মৃত্যুর পরেও যাননি মৌসুমী। গিয়েছিলেন পায়েলের বাবা ও বোন। যদিও এবিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্যই করতে চাননি মৌসুমী।

আরও পড়ুন-বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা! পরিচয় করে নিন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...