Friday, June 26, 2026

আন্দোলনের আঁচে জ্বলে যাওয়া ট্রেন ফিরল নবরূপে

Date:

Share post:

আন্দোলনের আঁচে জ্বলে যাওয়া হাজারদুয়ারি এক্সপ্রেস ফিরল নবরূপে। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের জেরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের কৃষ্ণপুর রেল স্টেশনে। আগুন জ্বালিয়ে দেওয়া ৫টি ট্রেন। সেই তালিকায় ছিল হাজারদুয়ারি এক্সপ্রেসও। সেই পোড়া ট্রেনের ছবি ভাইরাল হয়। দেখানো হয় এখন বিশ্ব বাংলা সংবাদেও। ১৪ ডিসেম্বর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস বন্ধ থাকার পরে, শনিবার ফের সেই ট্রেন চালু করা হল। এদিন, মুর্শিদাবাদ স্টেশনে সেই ট্রেন যখন আসে, তখন সেটি আবেগে ভেসে যান যাত্রীরা। ট্রেনটি ফিরিয়ে দেওয়ার জন্য রেলকে ধন্যবাদ জানান তাঁরা। মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রেনের চালক, গার্ড থেকে শুরু করে সব রেলকর্মীকে মিষ্টি মুখ করানো হয়। হাজারদুয়ারি এক্সপ্রেস ফিরে পাওয়ার জন্য রেলমন্ত্রক ও কর্মীদের ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা।

আরও পড়ুন-মোদি-শাহকে দুর্যোধন-দুঃশাসন বললেন যশবন্ত

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...