Tuesday, March 31, 2026

সিএএ বিরোধী মিছিলে! এবার নরওয়ের বৃদ্ধাকে দেশে ফেরাল কেন্দ্র

Date:

Share post:

প্রথমে চেন্নাইয়ের জার্মান পড়ুয়া জেকব লিন্ডেনথালকে। এবার সিএএ-বিরুদ্ধে পথে নামায় নরওয়ের বৃদ্ধাকে দেশে ফেরাল কেন্দ্র সরকার।

নাম ইয়ানে মেতে ইয়োহানসান। বয়স ৭১। বৃদ্ধা কোচিতে সিএএ বিরোধী মিছিলে অংশ নিয়ে ফেসবুকে তা পোস্ট করেন, লেখেন। তারপরেই অভিবাসন দফতর ডেকে পাঠায়। জানানো হয়, দেশে ফেরার টিকিট কেটে তাঁকে ফিরে যেতে হবে। হোটেল ছাড়া যাবে না। কারণ, তিনি ভিসার শর্ত লঙ্ঘন করেছেন।হোটেল ছাড়ায় নিষেধাজ্ঞা থাকায় তিনি বাধ্য হন এক বন্ধুকে দিয়ে দুবাই হয়ে সুইডেনের টিকিট কেটে ফিরে যেতে। তাঁর পোস্টটিও ডিলিট করে দেওয়া হয়েছে। কোচি বিমানবন্দরেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইয়ানের এটা ছিল পঞ্চম ভারত সফর। ২০২০-র মার্চ পর্যন্ত ছিল তাঁর ভিসার মেয়াদ। যাবার আগে বলে যান, ফিরতে হচ্ছে। ভাল আছি। এবার একটু গোপনীয়তা দরকার।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...