Friday, June 12, 2026

ব্যাঙ্ক কর্তাদের তিন ‘সি’র ভয় দূর করার চেষ্টা অর্থমন্ত্রীর

Date:

Share post:

 

ব্যাঙ্ক কর্তাদের মধ্যে আতঙ্ক স্বাভাবিক, মেনে নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে আলোচনায় তাই সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লাকে এক টেবিলে বসিয়ে আলোচনা করলেন। এবং সেখান থেকে জানিয়ে দিলেন তিনি, ব্যাঙ্ক অনুরোধ করলে তবেই কোনও তদন্তে হাত দেওয়া হবে। স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই কোনও মামলা করতে পারবে না। মুলত অর্থমন্ত্রী মেনে নেন, তিন ‘সি’ অর্থাৎ সিবিআই, সিভিসি আর সিএজির আতঙ্ক কাজ করছে। তদন্ত সংস্থার হেনস্থার ভয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। সিবিআই ডিরেক্টর এই ভুল ভাঙানোর কাজে সহায়তা করেন। সিবিআই ডিরেক্টরের সঙ্গে ছিলেন দুই যুগ্ম অধিকর্তাও ছিলেন। নীরব মোদি কাণ্ডের পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তার সবচেয়ে বেশি দ্বিধা এবং ভীতির মধ্যে ছিলেন। অর্থমন্ত্রী ভয় কাটিয়ে ঋণ আরও সহজ লভ্য করার চেষ্টা করছেন। কারণ ইতিমধ্যে অর্থনীতি মূল্যায়ণকারী সংস্থা ইক্রা জানাচ্ছে, ব্যাঙ্কগুলি থেকে এতো কম ঋণ নেওয়া হচ্ছে, বিগত ৫৮ তা সর্বনিম্ন হতে পারে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...