Friday, June 26, 2026

আমি এক পা বাড়ালে, রাজ্যকে আরেক পা বাড়াতে হবে”! কেন এমন বললেন রাজ্যপাল?

Date:

Share post:

দ্রুত তাঁর চিঠির উত্তর দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর রবিবার রাজ্যে সরকারের সঙ্গে কার্যত সন্ধির বার্তা দিলেন রাজ্যপাল। এদিন তিনি বলেন, কোনও পদ্ধতি ত্রুটি মুক্ত নয়। ত্রুটিকে সরিয়ে রেখেএগিয়ে যাওয়াটাই কাজ বলে ভাষা পরিষদের এক অনুষ্ঠানে মন্তব্য করেন রাজ্যপাল।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনই পিছনে ফিরে দেখিনা। যদি সবসময় পিছনে দেখি, তাহলে কখনই আগে এগোতে পারবো না। জনতার সেবা করার জন্য ওপেন মাইন্ড হতে হবে। যদি আগে বাড়তে হয়, তাহলে একপা আমাকে আগাতে হবে। আর তার সঙ্গে অন্য পা রাজ্য সরকারকে বাড়াতে হবে।”

সম্প্রতি যাদপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়ায় রাজ্যে। এরপর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের চিঠিতে সেই সংঘাত আরও বাড়ে। মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যে রাজ্যপালকে আক্রমন করে বলেন, এরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে জগদীপ ধনকড়কে ভাবতে হবে না। বরং, উনি যোগী রাজ্য উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে ভাবুন।

এমনকী, রাজ্যপালকে নিয়ে রাজ্যের মানুষ হাসিঠাট্টা করছে বলেও জগদীপ ধনকড়কে কটাক্ষ করেন মেয়র। এদিন অবশ্য রাজ্যপাল রাজ্যের মন্ত্রীদের কটূক্তির জবাব একটু অন্যভাবে দিলেন। তিনি বলেন, “আমি পিছনে তাকাই না। ভালো কিছু করার জন্য আমি সবসময় পজিটিভ থাকি।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...