Wednesday, April 1, 2026

ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার গাভাস্কার, মন্তব্য সৌরভের

Date:

Share post:

ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার হিসাবে সুনীল গাভাস্কারকেই শীর্ষে রাখলেন প্রাক্তন অধিনায়ক ও অধুনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, গাওস্করের থেকে খুব একটা পিছনে থাকবেন না বীরেন্দ্র সহবাগ।
তিনি বলেছেন, ওপেনার হিসেবে ওই প্রজন্মে সবচেয়ে বড় ম্যাচ-উইনার ছিল সহবাগ। আমার নিজস্ব একটা বিশ্বাস ছিল। আমি ওকে বলেছিলাম যে কেউই একটা ব্যাটিং পজিশন নিয়ে আসে না। মানিয়ে নেওয়াই আসল। নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এলেই সেরা ক্রিকেটারদের পাওয়া যায়। সৌরভ আরও বলেন, আমি যদি একদিনের ক্রিকেটে চার বা পাঁচ নম্বরে নামতাম, তবে যা হয়েছি, তার অর্ধেকও হয়ত হতাম না। সচিনের ক্ষেত্রেও এটা খাটে। মিডল অর্ডারে ব্যাট করলে ও যা করেছে, তার অর্ধেক রান করত। সৌরভের মতে, আগ্রাসী মানসিকতায় আধুনিক ব্যাটিংকেই বদলে দিয়েছেন সহবাগ। বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, বীরু ছিল স্পেশ্যাল। অন্যতম সেরা। ভারতে সুনীল গাওস্করকে সঠিক ভাবেই সেরা ওপেনিং ব্যাটসম্যান বলে ধরা হয়। তবে বীরুও খুব পিছনে থাকবে না। দুই জনে অবশ্য অন্য রকম ভাবে খেলত। একজন অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন। বলকে পুরনো করে তুলতেন। অন্যজন আক্রমণে বিশ্বাসী ছিল।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...