Wednesday, June 24, 2026

এনআরসির আবেদনপত্রই পূরণ করবেন না তিনি, কে জানেন?

Date:

Share post:

এনআরসির আবেদনপত্রই পূরণ করবেন না তিনি। জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁর দাবি, এনআরসি এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর), দু’টোই দরিদ্র এবং সংখ্যালঘু মানুষের স্বার্থবিরোধী। তাই নাম তোলার প্রশ্নই নেই ।
রবিবার লখনউতে অখিলেশ বলেন, ‘‘আমরা এনআরসি চাই না, কর্মসংস্থান  আগে ঠিক হওয়া দরকার। দরকারে সবার আগে আমিই এনআরসি-র ফর্ম পূরণ করব না। আপানারা পাশে থাকবেন, না থাকবেন না? ফর্ম না পূরণ করলে বার করে দেবে! তাও বলছি, আমি ফর্ম পূরণ করব না। এনপিআর হোক বা এনআরসি, দু’টোই সংখ্যালঘু, মুসলিম এবং দরিদ্র মানুষের স্বার্থবিরোধী।’’
তাঁর সাফ কথা, দেশজুড়ে আর্থিক মন্দা এবং বেকারত্ব থেকে নজর ঘোরাতেই সরকার সিএএ এবং এনআরসি-কে ঢাল হিসাবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...