Saturday, June 27, 2026

অবসর নেওয়ার 24 ঘন্টা আগে দেশের প্রথম CDS হলেন ‘বিতর্কিত’ বিপিন রাওয়াত

Date:

Share post:

অবসর নেওয়ার 24 ঘন্টা আগে কেন্দ্র নতুন দায়িত্বে আনলেন সেনাপ্রধান বিপিন রাওয়াতকে৷ দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ মুকুন্দ নরবনে।

প্রসঙ্গত, এই বিপিন রাওয়াত-ই দিনকয়েক আগে সরাসরি
‘রাজনৈতিক’ বক্তব্য রেখে বিতর্ক সৃষ্টি করেছিলেন৷ বিভিন্ন মহলে তখন থেকেই জল্পনা শুরু হয়, তাহলে অবসরের পর বিপিনও কি রাজনীতিতেই যোগ দিচ্ছেন? সোমবার তাঁর অবসরের ঠিক এক দিন আগে নতুন দায়িত্ব পেতে চলেছেন রাওয়াত। এই ঘোষণা করেছে কেন্দ্র। এর ফলে আরও 3 বছর পর তিনি অবসর নেবেন।

সেনার 3 বাহিনীর কাজে সমন্বয়ের জন্য গত 24 ডিসেম্বর এই ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএস)
পদ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। তখন থেকেই জল্পনায় ছিল কে হবেন ‘চিফ অব ডিফেন্স স্টাফ’? 1999-এর কার্গিল যুদ্ধে ভারতীয় স্থলসেনা বাহিনী, বায়ুসেনা ও নৌ সেনার পারদর্শিতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিই প্রথম তিন বাহিনীর উপদেষ্টার এই সুপারিশ করেছিল। এ বছর স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী এই পদের ঘোষণা করেন।

উল্লেখ্য, 2016 সালের 31 ডিসেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন রাওয়াত। 3 বছর কাজ করার পর মঙ্গলবার, 31 ডিসেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...