Friday, June 26, 2026

চিফ অফ ডিফেন্স স্টাফ: তিন বাহিনীর শীর্ষ পদে বসছেন বিপিন রাওয়াত

Date:

Share post:

৩১ ডিসেম্বর অবসর নেওয়ার পর দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসতে চলছেন বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত। স্থল, জল, বিমান এই তিন বাহিনীর মাথায় থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। দেশের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত নীতি ও কৌশল নির্ধারণ এবং অস্ত্র ক্রয় সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিনি তিন বাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার ভূমিকা পালন করবেন।

দেশে চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরির বিষয়ে আলোচনা বহুদিন ধরেই চলছিল। কার্গিল যুদ্ধের পর থেকেই এরকম পদের প্রয়োজনীয়তার কথা সরকারি স্তরে ওঠে। অবশেষে দ্বিতীয়বারের মোদি সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়িত করল। সম্প্রতি সেনাপ্রধান বিপিন রাওয়াত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানানোর নামে সরকারি সম্পত্তি ধ্বংস ও হিংসার কড়া নিন্দা করেন। এই পরিপ্রেক্ষিতে তাঁর মন্তব্য ছিল, নেতৃত্ব তাকেই বলে যা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। হিংসায় প্ররোচনা সৃষ্টি প্রকৃত নেতার কাজ নয়। রাওয়াতের এই মন্তব্যের পর তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। অবশেষে মোদি সরকার ৬২ বছরের এই সেনাপ্রধানকেই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিয়োগ করল। এই পদে থাকার সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...