Friday, April 3, 2026

“বছরের শেষটা হিংসা দেখলাম, নতুন বছরটা শান্তি দেখতে চাই”, প্রার্থনা রাজ্যপালের

Date:

Share post:

“চলতি বছরের শেষ দিকটা রাজ্যে আমি হিংসা দেখেছি। তবে নতুন বছর রাজ্য শান্ত থাকবে বলে আশাবাদী।” সোমবার এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

পাশাপশি, রাজ্যে গনতন্ত্র রক্ষা করতে রাজ্য সরকারের সঙ্গে সবার আলোচনা চালানো উচিত বলেও মনে করেন তিনি। সব সমস্যার সমাধান আলোচনার ভিত্তিতে হয়। রাজ্যের সব সমস্যাই আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে সোমবার আইসিসিআর-এ একটি সেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে যোগদান করে একথা জানান রাজ্যের রাজ্যপাল।

সম্প্রতি, NRC ও CAA নিয়ে রাজ্যে যে হিংসার ঘটনা ঘটেছে, তা নিয়ে এদিন ফের মুখ খুললেন রাজ্যপাল। জগদীপ ধনকড় বলেন, “ট্রেনের কামরা পুড়িয়ে রাজ্যকে অশান্ত করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পত্তি পুড়িয়ে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হয়েছে সম্প্রতি এই হিংসায়। যা কখনই হওয়া উচিত ছিল।”

তবে ২০১৯ তাঁর কাছে ভালো বলেও মনে করেন জগদীপ ধনকড়। তিনি বলেন, “এবছর আমি এই রাজ্যের রাজ্যপাল হয়েছি। ভগবান কৃপা নাকরলে এমন সাংস্কৃতিক পূর্ণ রাজ্যের রাজ্যপাল হওয়া যায় না।”

আরও পড়ুন-বর্ষশেষে কনকনে ঠান্ডা, বছরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...