Sunday, April 5, 2026

শত্রু নিধনে ভারতীয় সেনাদের হাতে আসছে নানান মারণ অস্ত্র

Date:

Share post:

ভারতের সামরিক শক্তি বাড়ানোর জন্য এর আগে সেনাদের হাতে আসছে নানান আধুনিক অস্ত্রশস্ত্র। এবার আরও নতুন অস্ত্র আসতে চলেছে। আর কিছুদিন পরেই ভারতীয় সেনাদের হাতে একে-47 এর বদলে একে-203 বন্দুকটি আসতে চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জানান, আমেথিতে আধুনিক রাইফেল একে-203 তৈরি করা হবে।


এরই পাশাপাশি একই সঙ্গে আসছে ৬ টি পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন। যা জলের তলায় ইন্ডিয়ান নেভিকে শক্তি বাড়াতে সাহায্য করবে ।
আসলে ইন্ডিয়ান নেভি ১৮ টি জাহাজের একটি সুবৃহৎ নৌবহর তৈরি করছে। একই সঙ্গে আসছে ৬ টি পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন।
এই বিশেষ ধরনের সাবমেরিনগুলি নিউক্লিয়ার মিসাইলে সজ্জিত হয়ে উঠলে তা যে বড় বড় শত্রুদেরও দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে ।
রবিবার শীতকালীন অধিবেশনে স্ট্যান্ডিং কমিটি একটি রিপোর্টে জানিয়েছে, ১৮ টি জাহাজের একটি সুবৃহৎ নৌবহর তৈরি করা হবে। পাশাপাশি ৬ টি পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিনও আনা হবে।
এইমুহূর্তে একটি পারমাণবিক ক্ষমতাশালী সাবমেরিন রয়েছে ভারতীয় নৌসেনার কাছে।
উল্লেখ্য, বর্তমানে প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিনের সঙ্গে সম্পর্কে বেশ চাপানোতর চলছে। ভারতীয় জলসীমার আশপাশে চিনা রণতরীগুলির গতিবিধি ক্রমেই বাড়ছে। ফলে এমন পরিস্থিতিতে ভারত তার সুবিশাল উপকূলের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে । যদিও ভারত বেশ কড়া ভাবে নজর রেখেছে ভারত মহাসাগরে চিনের গতিবিধি নিয়ে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চিনা সেনার হাতে প্রায় ৬৫টি সাবমেরিন রয়েছে। যার মধ্যে ৮ থেকে ১০টি পারমাণবিক শক্তিচালিত।
অন্যদিকে বারেবারে ভারতের জলপথকে ব্যবহার করেই জঙ্গিরা ভারতের মাটিতে আক্রমণ চালানোর চেষ্টা করেছে। তাই জল সীমান্তে কড়া নজরদারি রাখতে ভারত মরিয়া।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...