Saturday, April 4, 2026

ভালবাসার জয়গান! ৬০ পেরিয়ে সাতপাকে বাঁধা পড়লেন এই নব দম্পতি

Date:

Share post:

একেই ভালবাসার জয়গান। কেরালার এক বৃদ্ধাশ্রমের আবাসিক কোচানিয়ান মেনন (৬৭) ও লক্ষ্মী আমলের (৬৫)। জীবনসায়াহ্নে এসে নিজেদের নিঃসঙ্গতার গল্প করতে করতে গড়ে ওঠে গাঢ় বন্ধুত্ব। সেখান থেকে ঘনিষ্ঠতা। এবং শেষপর্যন্ত তা গড়ায় প্রেমে। আর প্রেমের পরিণতি হিসেবে বিয়ের পিঁড়িতে বসে সাড়া ফেলে দিয়েছেন তাঁরা। তাঁদের বিয়ে ও বিয়ের ছবি এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমতো ভাইরাল।

কেরালার ত্রিশুর জেলার রামবারমাপুরমের সরকারি এক বৃদ্ধাশ্রমে এই নজিরবিহীন বিয়ের ঘটনা ঘটে। বিয়েতে কনে লক্ষ্মী পরেছিলেন লাল সিল্কের শাড়ি। চুলে ছিল ফুলের মালা। আর বর কোচানিয়ান পরনে ছিল ঘিয়ে রঙের ঐতিহ্যবাহী মুণ্ডু ও শার্ট।

বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা জয়কুমার বলেন, দারুন এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হয়েছে। লক্ষ্মী ও কোচানিয়ান ৩০ বছর ধরে একে অপরকে চেনেন। কোচানিয়ান লক্ষ্মীর স্বামীর সহকারী ছিলেন। লক্ষ্মীর স্বামী মারা যান ২১ বছর আগে। স্বামীর মৃত্যুর পর তিনি এতদিন আত্মীয়দের সঙ্গে ছিলেন। বছর দুয়েক আগে এই বৃদ্ধাশ্রমে আসেন। আর কোচানিয়ান আসেন মাস দুই আগে।

টুইটারে একজন লিখেছেন, সব বাধা-বিপত্তি পেরিয়ে জয় হোক প্রেমের। কেরালায় বৃদ্ধাশ্রমে প্রথম কোনো বৃদ্ধ দম্পতির বিয়ের ঘটনায় অভিনন্দন জানিয়ে আরেকজন লিখেছেন, প্রেম কোনো বাধা মানে না। যেকোনো বয়সে, যেকোনো জায়গায় প্রেমের জয় হয়।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...