Wednesday, April 1, 2026

ভাটপাড়ায় বৃদ্ধাকে ধর্ষণে ধৃত প্রৌঢ় প্রতিবেশী

Date:

Share post:

রাণাঘাট চার্চের বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণের স্মৃতি উসকে দিল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া। ৭৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আশিস শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার মেয়েরা জানিয়েছেন, ভাটপাড়ার রামনগর কলোনির বাসিন্দা ওই বৃদ্ধা রবিবার রাতে বাড়িতে একাই ছিলেন। মেয়েরা ফিরে দেখেন তাঁদের মা রক্তাক্ত অবস্থায় মাটিতে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, আশিস শর্মা রবিবার রাতে বৃদ্ধার বাড়িতে যান। দীর্ঘদিন ধরেই বাড়িতে যাতায়াত ছিল তাঁর।

নির্যাতিতাল বৃদ্ধাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বেলঘড়িয়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন ৫০ উর্ধ্ব আশিস। শুধুমাত্র লালসার কারণেই ধর্ষণ, না কি এর পিছনে অন্য কোনও কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-পৌষমেলায় ‘শ্লীলতাহানি’র অভিযোগ, কাঠগড়ায় উপাচার্য!

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...