Saturday, June 20, 2026

সিপিএম রাজ্য কমিটিতে রদবদল নিশ্চিত,তরুণ নেতারা ঠাঁই পাচ্ছেন বয়স্কদের সরিয়ে

Date:

Share post:

দলকে ‘চাঙ্গা’ করতে এবার কঠোর পথে হাঁটতে চলেছে আলিমুদ্দিন৷ কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহরের পর কয়েক মাস আগে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়েছিলেন 4 শীর্ষ নেতা।
আগামী জানুয়ারিতে দলের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক৷ সেই বৈঠকেই শরীর খারাপ এবং পদে থেকেও নিষ্ক্রিয় থাকার কারণে রাজ্য কমিটির বেশ কয়েকজন সদস্যকে এবার ছেঁটে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে৷ কাকে কাকে বাদ দেওয়া হবে, তা নিয়ে ঝাড়াই-বাছাইয়ের কাজ শুরু করেছে আলিমুদ্দিন। আসন্ন কোপে বেশ কয়েকজন শীর্ষনেতার নাম উঠে এসেছে৷ রাজ্য নেতাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে হয়েছে, কার কার নাম থাকতে পারে, তা নিয়েই৷ ফলে অনেক নেতার কপালের ভাঁজ বেড়ে গিয়েছে ৷ সিপিএম সূত্রের খবর, নিচুতলার নিষ্ক্রিয় কর্মীদের ছেঁটে ফেলার পাশাপাশি বড় মাপের নেতাদেরও এবার রেয়াত করা হবেনা৷ তাঁদের জায়গায় কয়েকজন অপেক্ষাকৃত তরুণ নেতাকে ঠাঁই দেওয়া হবে রাজ্য পার্টির সর্বোচ্চ কমিটিতে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...