Monday, March 30, 2026

নিয়ম মেনে বিয়ে করলেই হাতে গরম সোনা!

Date:

Share post:

নিয়ম মেনে বিয়ে করলেই হাতে মিলবে সোনা। সুখবর শোনাল অসম সরকার। পয়লা জানুয়ারি থেকে সরকারি প্রকল্পের অধীন বিয়ের কনেকে ১০ গ্রাম সোনা দেওয়া হবে। এই সোনার জন্য নগদ ৩০ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
তবে, ‘অরুন্ধতী গোল্ড স্কিম’-এর সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতেই হবে।
এক নজরে দেখে নেওয়া যাক শর্তগুলি কী কী?
• পাত্রীর ন্যূনতম বয়স ১৮ ও পাত্রের ২১ বছর হতে হবে
• যদি কনে প্রথমবার বিয়ে করেন, তাহলেই এই সুবিধা পাওয়া যাবে
• স্পেশাল ম্যারেজ অ্যাক্টের (১৯৫৪) আওতায় বিয়ে করলে এবং বিয়ের নথি ম্যারেজ রেজিস্টারের খাতায় থাকলে তবেই মিলবে প্রকল্পের সুবিধা
• পাত্রী ও তাঁর বাবার বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না
• পাত্রীকে দশম শ্রেণি অবধি লেখাপড়া করতেই হবে, তবে চা বাগানে কর্মরত বা আদিবাসী মহিলাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সীমারেখা কার্যকর নয়
অসম সরকার সূত্রে খবর, এই প্রকল্প কার্যকর করতে সরকারি তহবিল থেকে প্রায় ৮০০ কোটি টাকার মতো খরচ হবে। ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে এই সরকারি প্রকল্প।

আরও পড়ুন-সদগুরুকে সিএএ-র প্রচারে নামিয়ে মুখ পোড়ালেন প্রধানমন্ত্রী

 

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...