Saturday, April 4, 2026

যাদবপুর-কর্তাদের রাজভবনে তলব, সব উপাচার্যের সঙ্গে বৈঠক, এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়

Date:

Share post:

রাজ্যের শিক্ষাব্যবস্থার অন্দরে এবার ঢুকতে চাইছেন রাজ্যপাল।
রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর মধ্যে শনি এবং রবিবার ট্যুইট এবং পাল্টা ট্যুইটেই বিরোধ থিতিয়ে যাচ্ছে না।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখনও দেখা দেয়নি৷

সমাবর্তন-কাণ্ড এবং তার আগে-পরের নানা ঘটনা নিয়ে যাদবপুরের উপাচার্য, সহ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিস্তারিত রিপোর্ট সহ ডেকে পাঠালেন আচার্য জগদীপ ধনকড়। আগামী ৬ জানুয়ারির মধ্যে তাঁদের এই সংক্রান্ত রিপোর্ট নিয়ে রাজভবনে দেখা করতে বলা হয়েছে।

রাজভবন থেকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, কোন পরিস্থিতিতে উপাচার্য এগজিকউটিভ কাউন্সিলের বৈঠক ডাকলেন, আচার্যকে ছাড়া সমাবর্তন অনুষ্ঠান কেন করা হল, তার ব্যাখ্যা দিতে হবে। রাজভবনের এই চিঠিতেই থেকেই স্পষ্ট, শিক্ষামন্ত্রীর সঙ্গে ট্যুইট এবং পাল্টা ট্যুইট চললেও, দূরত্ব এখনও কমেনি। আশঙ্কা, এবারের জল অনেক দূরই গড়াবে।

এখানেই শেষ নয়৷ আগামী ১৩ জানুয়ারি বেলা ১১টায় রাজভবনে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডেকেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয় কীভাবে চলছে, তার বর্তমান অবস্থা কী, সেই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট ৮ জানুয়ারির মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে উপাচার্যদের। , রাজ্য প্রশাসনকে আরও ক্ষুব্ধ করে রাজ্যপাল আরও বেশি করে এ রাজ্যের শিক্ষাব্যবস্থায় ঢুকতে চাইছেন ধনকড়। ওদিকে জানা গিয়েছে, রাজ্যপালকে দেওয়ার জন্য রিপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে যাদবপুর। এদিকে, উচ্চশিক্ষা দপ্তরের খবর, ওই সময়ে উপাচার্য সুরঞ্জন দাসের ছুটির আবেদন আগে থেকেই মঞ্জুর করা রয়েছে। তাই তিনি সেদিন রাজভবনে থাকতে পারবেন কি না, সে বিষয়ে সন্দেহ আছে। তবে, উপাচার্য না গেলে
উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি পেলে সহ- উপাচার্য, রেজিস্ট্রাররা রাজভবনে যেতে পারেন।

আরও পড়ুন-পুলিশ বাধা দিলে লড়াই হবে, দায়ী থাকবে প্রশাসন, চ্যালেঞ্জ ছুঁড়লেন সূর্যকান্ত মিশ্র

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...