Sunday, April 5, 2026

জট কাটল আনন্দলোক হাসপাতালে, স্বস্তিতে রোগীরা

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর তৎপরতায় জট কাটল আনন্দলোক হাসপাতালে। লক আউট নোটিশ প্রত্যাহার করল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবারই, সল্টলেকের বেসরকারি হাসপাতালটিতে বিজ্ঞাপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, পয়লা জানুয়ারি থেকে হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই, তৃণমূল নেতৃত্বের তরফে হাসপাতালের মালিক দেবকুমার শরফকে ফোন করা হয়। তিনি জানান, ইউনিয়ন গঠন হওয়ার পরে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই লক আউটের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু তিনি জানান, অভিযুক্ত দুই কর্মীকে বদলি করা হলে তিনি হাসপাতাল চালাবেন। সেই শর্তেই নোটিশ প্রত্যাহার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে আগের মতোই রোগী এসেছেন হাসপাতালে। কর্মীরাও কাজে যোগ দিয়েছেন। তবে, দোলাচলে ইতিমধ্যেই বেশিরভাগ রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বা আনন্দলোকের অন্য শাখায় স্থানান্তরিত করা হয়েছে। যদিও, কর্মীদের ৩ মাসের বেতন বাকি বলে সূত্রের খবর। তবে, মালিক দেবকুমার শরফ সব বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন-বিদেশ না গিয়ে হাসপাতালে এসে দেখুন: রাহুলকে লকেট

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...