Sunday, June 21, 2026

নেই কোনও তথ্য, ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পেরোতে গিয়ে আটক ৩০০

Date:

Share post:

ভারত থেকে বাংলাদেশে যেতে গিয়ে সীমান্তে ধরা পরল ৩০০জনের বেশি অনুপ্রবেশকারী। বিজিবি জানিয়েছে এরা সকলেই ভারত থেকে বাংলাদেশে ঢুকছিল। তাদের কাছে কোনও বৈধ নথি ছিল না। সিএএ নিয়ে দেশ এই মুহূর্তে অগ্নিগর্ভ। ভারত-বাংলাদেশ সীমান্তে আলাদা করে রয়েছে নজরদারি। বিএসএফ ও বিজিবি জানিয়েছে, সীমান্তে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হলেও অনুপ্রবেশের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে শীর্ষ কর্তাদের মধ্যে বৈঠক হয়। সিএএ লাগু হওয়ার পরেই অনেকেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। তথ্য পেশ করে বলা হয়, যে ৩০০জনকে আটক করা হয়েছে তারা ভারত থেকে বাংলাদেশে ঢুকেছিল। বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও এরা যে সকলেই বাংলাদেশী, স্বীকার করে নিয়েছে বিজিবি প্রধান। বিএসএফের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, আটক করা ব্যক্তিরা হয় কোনও আত্মীয়ের কাছে এসেছিলেন, অথবা কর্মসূত্রে ছিলেন, অথবা অনেকেই কোনও উদ্দেশ্য ছাড়াই ভারতের ঢুকেছিলেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় চোরাচালান, অনুপ্রবেশ, মাদক পাচার অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...