Saturday, June 20, 2026

বর্ষশেষের দিনে বীভৎস দৃশ্য, মায়ের মাথায় হাতুড়ি অধ্যাপিকা মেয়ের!

Date:

Share post:

বর্ষবরণের আগের দিনেই বীভৎস দৃশ্য দেখলেন মহানগরের বাসিন্দারা। একের পর এক হাতুড়ির ঘা মায়ের মাথায় মারছে অধ্যাপিকা মেয়ে। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর।

ঘটনা সল্টলেকের এক অভিজাত আবাসনে। এখানে একাই থাকতেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এস কে প্রতিহার। আর বেঙ্গালুরুতে থাকতেন স্ত্রী দীপালি ও মেয়ে ঋতুপর্ণা। সেখানকার একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করতেন ঋতুপর্ণা। দিন দশেক আগে দীপালি ও ঋতুপর্ণা সল্টলেকে ফেরেন। বিস্ময়ের হল তারপরেই ফ্ল্যাট ছেড়ে চলে যান প্রতিহার। মঙ্গলবারই বেঙ্গালুরু ফেরার কথা ছিল দীপালি ও ঋতুপর্ণার।

আবাসনের বাসিন্দারা জানান, মঙ্গলবার সকাল থেকেই ফ্ল্যাট থেকে বচসা ও চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছিলেন। হঠাৎই আর্তনাদ শুনতে পান। নিরাপত্তারক্ষী এবং প্রতিবেশীরা দৌড়ে আসেন। গেট বন্ধ থাকলেও দরজা বন্ধ ছিল না। তাই দরজা ঠেলে দিতেই তারা দেখেন, হাতুড়ি দিয়ে মায়ের মাথায় মারছে মেয়ে। রক্তে ভেসে যাচ্ছে ফ্ল্যাট। খবর যায় বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশ এসে মেয়েকে আটক করে। ঘরের ভিতর ঢুকে দেখা যায় রান্নাঘরের গ্যাস খোলা ছিল। কয়েকটি বাক্সে ঋতুপর্ণা আগুনও ধরিয়ে দিয়েছিল৷ দীপালি প্রতিহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। অন্যদিকে ঋতুপর্ণার কথায় অসঙ্গতি ধরা পড়েছে। কোনও কথারই স্পষ্টভাবে জবাব দেয়নি। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সুযোগ বুঝে সে হাসপাতাল থেকে চম্পট দিয়েছে। তার খোঁজে নেমেছে পুলিশ।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...