Saturday, June 20, 2026

নতুন বছরের শুরুতে কল্পতরু উৎসবে ভক্তদের ঢল দক্ষিণেশ্বরে

Date:

Share post:

নতুন বছরের শুরুতে কল্পতরু উৎসবে ভক্তদের ঢল নেমেছে কামারপুকুর এবং দক্ষিণেশ্বরে।ভোর তিনটে সাড়ে তিনটে থেকে ভিড় জমতে শুরু করেছে কাশীপুর উদ্যানবাটিতেও। বিভিন্ন জায়গা থেকে আসছেন ভক্তরা। উপলক্ষ্য কল্পতরু উৎসবে যোগ দেওয়া। করা হয়েছে বড় মঞ্চ। বিশেষ ব্যবস্থারও আয়োজন করা হয়েছে। সারাদিন ধরে চলবে পুজো, আরতি, ধর্মসভা-সহ বিভিন্ন অনুষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভক্তদের ভিড়ও।


কল্পতরু উৎসব হল একটি হিন্দু উৎসব।রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয়।
১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার হিসাবে উপস্থাপিত করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটীতে এই উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে । এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে “ঠাকুরের বিশেষ উৎসব”গুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন।


দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে । সারা দেশ থেকে রামকৃষ্ণ-অনুগামী কয়েক লক্ষ ভক্ত বছরের প্রথম দিনে বুধবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দিতে এসেছেন ।
নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেজন্য প্রার্থনা করছেন ভক্তরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...