Sunday, March 22, 2026

দমদম-বিধাননগরের মাঝে লাইনের ধারে জোড়া দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই সাত সকালে দমদম জংশন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ২৪ নম্বর রেল গেটের কাছে লাইনের ধার থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সজ্জন পাসোয়ান ও সঞ্জয় কর্মকার। তাঁরা ওই এলাকারই বাসিন্দা।

আজ, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ট্রেনের যাত্রীরা দেহ দু’টি দেখতে পান। তাঁরাই খবর দেন জিআরপিতে। প্রাথমিক অনুমান, ট্রেনে কাটা পড়েছেন দু’জনে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...