Monday, April 13, 2026

বিজেপি ভারতে থেকে পাকিস্তানের রাজনীতি করছে: বিস্ফোরক ফিরহাদ

Date:

Share post:

ফের বিজেপিকে একহাত নিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র বলেন, “ভারতবর্ষে বিজেপি এখন নোংরা রাজনীতির খেলা খেলছে। ধর্মে-ধর্মে বিভেদ বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমি সবাইকে বলব জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একজোট হন। ভারতে থেকে পাকিস্তানের রাজনীতি বিজেপি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।”

বিরোধীদের তরফ থেকে মাঝে মধ্যেই অভিযোগ তুলে বলা হয়, ফিরহাদ হাকিম নাকি বলেছিলেন কলকাতার মেটিয়াবুরুজ এলাকা মিনি পাকিস্তান। এই প্রসঙ্গে মেয়র বলেন, “আমি নাকি এমন কথা বলেছি। কিন্তু একটাও ফুটেজ দেখাতে পারবে না কেউ যে, এ কথা আমি বলেছি। সব সময় আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এই একটি কথা নিয়ে।”

আরও পড়ুন-যাদবপুরের অধ্যাপককে “হুমকি-বার্তা” জাতীয়তাবাদী ছাত্রের

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...