Friday, June 12, 2026

‘গগনযান’ প্রকল্পের জন্য ৪ ভারতীয় মহাকাশচারী চূড়ান্ত

Date:

Share post:

‘গগনযান’ প্রকল্পের জন্য ৪ মহাকাশচারী চূড়ান্ত হয়ে গেলো৷ ভারতীয় বায়ুসেনার যুদ্ধ-বিমানের ৪ পাইলটকে

‘গগনযান’ প্রকল্পের জন্য ৪ ভারতীয় মহাকাশচারী চূড়ান্তISRO বেছে নিলো। চূড়ান্ত প্রশিক্ষণের জন্য চলতি মাসেই তাঁদের রাশিয়ায় পাঠানো হবে। এই ৪ জনের মধ্যে কোনও মহিলা নেই। বছরের শুরুতেই এই ঘোষণা করেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কে শিবন। তিনি বলেছেন, ‘২০১৯-এ ‘গগনযান প্রকল্প’ নিয়ে ISRO অনেকটাই এগিয়েছে। একাধিক নকশা প্রস্তুত এবং মহাকাশে যাওয়ার জন্য প্রাথমিকভাবে ১২ জনকে নির্বাচিত করা হয়েছিলো৷ এর মধ্যে থেকে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য ৪ মহাকাশচারীকে চিহ্নিত করা হয়ে গিয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই রাশিয়ায় তাঁদের প্রশিক্ষণ শুরু হবে। ৪ জনের নাম চূড়ান্ত হলেও, মহাকাশে ৩ জনকে পাঠানো হবে বলে বিশেষ সূত্রে খবর। চতুর্থ মহাকাশচারীকে ‘স্ট্যান্ডবাই’ হিসেবে রাখা হবে।”

চেয়ারম্যান জানিয়েছেন, ISRO-র তরফে’গগনযান’
প্রকল্পের কাজ দেখার জন্য হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার বা HSFC নামে পৃথক বিভাগও তৈরি করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা বিভাগ এবং ISRO-র আধিকারিকরা মিলিতভাবে HSFC-তে রয়েছেন। এই ৪ মহাকাশচারীকে প্রশিক্ষণের জন্য ভারত সরকারকে সাহায্যের প্রস্তাব দিয়েছিল রাশিয়া এবং ফ্রান্স। শেষ পর্যন্ত রাশিয়া-ই ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেইমতো ওই চারজনকে শীঘ্রই রাশিয়া পাঠানো হচ্ছে৷ প্রসঙ্গত, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা-কেও রাশিয়ার পাঠানো মহাকাশযানে মহাকাশে গিয়েছিলেন।

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...