Friday, June 19, 2026

 ‘পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিন’, বিরোধীদের কটাক্ষ মোদির

Date:

Share post:

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার কর্নাটকের একটি সভায় বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, সংসদের বিরুদ্ধে স্লোগান না দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিন।কংগ্রেসের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ওরা পাকিস্তানের ভাষায় কথা বলছে। তাঁর বক্তব্য, “যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের জানা উচিত সময়ের প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত”। প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান হিন্দু, শিখ, পারসি, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টানদের মতো সেখানকার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। কিন্তু সে সবের বিরুদ্ধে কংগ্রেস কোনও আওয়াজ তুলছে না।অথচ সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেশের বিরুদ্ধেই পথে নামছে”।
তাঁর পরামর্শ, কংগ্রেসের উচিত বিগত ৭০ বছর ধরে পাকিস্তান সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন করা। সংসদের বিরুদ্ধে নয়, পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ ওঠান।নতুন আইন সারা বিশ্বের কাছে পাকিস্তানের কু-কীর্তি ফাঁস করে দেবে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...