Wednesday, June 24, 2026

ভাটপাড়া পুরসভায় তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ হাইকোর্টে, রায়কে চ্যালেঞ্জ শাসকদলের

Date:

Share post:

ভাটপাড়া পুরসভায় তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। ৩০ ডিসেম্বর শাসকদলের পক্ষ থেকে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি।

এদিকে, বৃহস্পতিবার সকালে ভাটপাড়া পুরসভায় কড়া নিরাপত্তার মধ্যে আস্থা ভোট হয়। সেখানে বিজেপির কোনও কাউন্সিলর যাননি। ম্যাজিক ফিগারের থেকে বেশি সংখ্যক তৃণমূল কাউন্সিলর বৈঠকে উপস্থিত হন। ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পুরসভার দখল নেয় শাসকদল। পুরসভা পুনর্দখল করা হয়েছে বলে শাসকদলের তরফ থেকে ঘোষণা করা হয়। অনাস্থাকে বেআইনি আখ্যা দিয়ে হাইকোর্টে মামলা রুজু করে বিজেপি। সাড়ে ৫ঘণ্টার মধ্যে আস্থা ভোটে জয়ের দাবি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। তবে, উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, শুক্রবারই এই বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করবে তৃণমূল।

৩০ ডিসেম্বর তৃণমূল কাউন্সিলর অনাস্থা জানিয়ে যে চিঠি দেন, সেটিও খারিজ করে আদালত। ভবিষ্যতে এই ধরনের অনাস্থা আনলে, সেটা পুর আইন মেনেই আনতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন-মদনের হাত ধরে রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তমকুমারদের ঐতিহাসিক বাহন

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...