Tuesday, June 23, 2026

কোটা, না সেরা দল? দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফের সাদা-কালোর সংঘাত

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ফের সাদা-কালোর সংঘাত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে দ্বিতীয় টেস্টের শুরুতেই এই প্রশ্ন সামনে এসে গিয়েছে। প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকা কি কোটা পদ্ধতিতে চলবে, না সেরা দল নামাবে?

৩০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের ইতি হয়। ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসে ভারতের বিরুদ্ধে কেপলার ওয়েসেলসের দলের টেস্ট খেলার মধ্য দিয়ে। সেসময় অলিখিত নিয়ম ছিল দক্ষিণ আফ্রিকা দলে অন্তত দুজন কৃষাঙ্গ এবং চারজন মিশ্র বর্ণ এবং ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারকে রাখতে হবে। কিন্তু প্রথম টেস্টে দুজন শ্বেতাঙ্গ ক্রিকেটারের অভিষেক হয়। দ্বিতীয় টেস্টে আর এক শ্বেতাঙ্গের অভিষেক হওয়ার কথা। ফলে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের কোটা পূর্ণ হয়নি। তেম্বা বাভুমা চোট পেয়ে বাইরে। অভিষেক হয়নি রাশি ফানের। আবার অ্যান্ডিল ফেলুকোয়ের জায়গায় নেওয়া হয়েছে ডোয়েন প্রেটোরিয়াসকে। প্রশ্ন উঠেছে, সেরা দল নামানো হবে, না কৃষাঙ্গ কোটা পূর্ণ করা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, এই কোটার খেলা সামলাতে গিয়ে বারবার সেরা দল নামাতে ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মাঝে টানা পাঁচ টেস্টে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রোটিওরা জিতেছে প্রথম টেস্ট।

এই মুহূর্তে কার্যত শ্বেতাঙ্গ প্রধান দল হয়ে দাঁড়িয়েছে ডুপ্লেসির দল। শুধু তাই নয়, সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফও শেতাঙ্গ। মার্ক বাউচার, জাক কালিস, গ্রেম স্মিথকে আনা হয়েছে। ফলও মিলেছে। দ্বিতীয় টেস্টে ওপেনার এডেন মার্করামের পরিবর্তে খেলতে পারেন পিটার মালান। সেই নিয়ে বিতর্ক। প্রথমে পিটারসেনকে নেওয়া হয়েছিল মার্কনামের জায়গায়। পিটারসেন মিশ্র বর্ণের। পাল্টা বাউচার বলেছেন, ওপেনিং জুটি ভাঙা হবে না। ফলে শ্বেতাঙ্গ মালানের অভিষেক হচ্ছেই। অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি বলেছেন, আমরা গায়ের রঙ দেখে দল বাছি না। সেরা দলই নামাবো। ফলে কোটা এবং বর্ণবৈষম্যের বিতর্ক কিন্তু থামছে না।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...