Saturday, April 4, 2026

দাদা-দিদি ধরে টিকিট মিলবে না! পুর প্রতিনিধিদের বৈঠকে বার্তা অভিষেক-পিকের

Date:

Share post:

পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলর এবং শহরের সমস্ত বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘাসফুল শিবিরের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। পুরভোটে দলীয় রণকৌশল কী হবে, মূলত সেগুলোই ছিল এদিনের আলোচ্য বিষয়।

সূত্র মারফত জানা গিয়েছে, একইসঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর দলীয় সংগঠনকে মজবুত এবং আরও বেশি জনসংযোগের ওপর জোর দেওয়ার কথা বলেন। পুর ভোটকে কেন্দ্র করে কোনওরকম গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না বলেও নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

এদিন মূলত তৃণমূল কাউন্সিলরদের ক্লাস নেন পিকে। সামনে ভোট ভেবে এখনই ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন তিনি। নতুন করে জনসমর্থন তৈরি করতে কাজই যে একমাত্র হাতিয়ার, সেটা কাউন্সিলরদের বুঝিয়ে বলেন ভোট গুরু।

রাজনৈতিক মহলে মনে করা হয়, লোকসভা নির্বাচনে দলের খারাপ পারফরম্যান্সের পর প্রশান্ত কিশোর এসেই ড্যামেজ কন্ট্রোল করেন। তাঁর মস্তিষ্কপ্রসূত “দিদিকে বলো” কর্মসূচি কার্যত সুপার-ডুপার হিট। এদিন ফের প্রশান্ত কিশোর দিদিকে বলো কর্মসূচির গুরুত্ব বুঝিয়ে বলেন পুর প্রতিনিধিদের। এই কর্মসূচি জনসংযোগের ক্ষেত্রে কতটা বিজ্ঞানসম্মত সেটা ফের একবার হাতে-কলমে শিখিয়ে দেন পিকে।

তৃণমূল ভোটগুরুর কাছে যে রিপোর্ট কার্ড আছে, সেখানে জনসংযোগমূলক এই কর্মসূচিতে কারা ফাঁকি দিয়েছেন, আর কাদের পারফরমেন্স ভালো, তার নাকি স্পষ্ট উল্লেখ আছে।

তাই আসন্ন পুর নির্বাচনে পারফরমেন্সের ভিত্তিতে টিকিট দেওয়া হবে। দাদা-দিদি ধরে বা লবি করে টিকিট পাওয়ার সুযোগ থাকবে না। এমনকি, গতবারের জয়ী কাউন্সিলররাও যদি ফাঁকি দিয়ে থাকেন, তাঁরাও টিকিট থেকে বঞ্চিত হবেন।
অসমর্থিত সূত্রের খবর, এ দিনের বৈঠকে এমনটাই নাকি জানিয়েছেন পিকে। এবং তাঁর এই দৃষ্টিভঙ্গিতে সমর্থন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কুরুক্ষেত্রের যুদ্ধে রোজ এতজনের রান্না হত কী করে?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...