Saturday, June 13, 2026

অনুরাধা পাড়োয়ালের মেয়ে! এ কী দাবি কেরালার মহিলার

Date:

Share post:

ফের বিশিষ্ট ব্যক্তিত্বের সন্তান হওয়ার দাবি উঠল। এবার জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়ালের মেয়ে বলে নিজেকে দাবি করলেন কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা এক মহিলা। এই দাবি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের করেছেন কারমালা মোডেক্স। ৪৫ বছরের ওই মহিলার দাবি, তাঁর জন্মদাত্রী মা বিশিষ্ট গায়িকা অনুরাধা পাড়োয়াল। তাঁর থেকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন কারমালা। তিনি বলেছেন, ১৯৭৪ সালে তাঁর জন্ম হয় মহারাষ্ট্রে। যখন চারদিন বয়স, তখনই অনুরাধা ‘মেয়ে’কে তাঁর বন্ধু পোন্নাচান এবং তাঁর স্ত্রী অ্যাগনেসের হাতে তুলে দিয়েছিলেন। কারণ, প্লেব্যাক সিঙ্গার হিসেবে অনুরাধা তখন খ্যাতির শীর্ষে। সেনাবাহিনীতে কর্মরত অনুরাধা পাড়োয়ালের বন্ধু পোন্নাচান সেই সময় মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। সেই সূত্রেই অনুরাধা চারদিনের ‘মেয়ে’কে বন্ধু ও বন্ধুপত্নীর হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন কারমালা। পরে ওই দম্পতি শিশুটিকে নিয়ে কেরালায় চলে যান।

কারমালার দাবি, ৪-৫ বছর আগে তাঁর পালক বাবা পোন্নাচান যখন মৃত্যুশয্যায় তখনই তাঁর জন্ম বৃত্তান্ত জানিয়ে দেন। তিনি বলেন, বায়োলজিক্যাল মায়ের হদিশ পেয়ে তিনি অনুরাধা পাড়োয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোন করেন। কিন্তু তাঁর ফোন কেটে দেওয়া হয়। এবং নম্বর ব্লক করে দেওয়া হয়েছে। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেন কারমালা। ২৭ জানুয়ারি এই মামলার শুনানি। ওইদিন অনুরাধা পাড়োয়ালকে দুই সন্তানকে নিয়ে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও বিশিষ্ট ব্যক্তিদের নিজের আত্মীয় বলে দাবি করার বহু নজির আছে। কিন্তু অনেক দাবি শেষপর্যন্ত ধোপে টেকেনি। এখন কারমালার দাবি আদালতে প্রতিষ্ঠিত হয় কি না সেটাই দেখার।

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...