Saturday, June 13, 2026

কাকভোরে মার্কিন হানা, হত ইরানের সেনাপ্রধান, যুদ্ধের শঙ্কা

Date:

Share post:

রীতিমতো যুদ্ধের দামামা বাজিয়ে শুক্রবার কাকভোরে বাগদাদ বিমানবন্দরের সামনে মার্কিন রকেট হানায় মৃত্যু হল ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির। হত আরও আট। বিমানবন্দরের প্রোটোকল অফিসারও নিহত। মার্কিন হেলিকপ্টার থেকে এই আক্রমণ করা হয়। গুলিবর্ষণও হয় অবিরাম। আমেরিকা হামলা স্বীকার করেছে। ইরাক জানাচ্ছে, ইরান থেকে কিছু সেনাকর্তার আসার কথা ছিল। তাই মোতায়েন ছিল সেনা। ইরানি অফিসাররা যখন বেরোচ্ছেন, তখনই হামলা হয়। রবিবার থেকেই উত্তেজনা চরমে। হাশদ আশ শাবির শিবিরে বিমানহামলা করে 30 জনকে হত্যার অভিযোগ ওঠে আমেরিকার বিরুদ্ধে। ফলে মার্কিন দূতাবাসের সামনে বাগদাদে বিক্ষোভও হয়। তার মধ্যেই আজ এই হামলা।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...