Wednesday, June 24, 2026

ভাটপাড়া নিয়ে ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল, সোমবার শুনানি

Date:

Share post:

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল। ভাটপাড়া পুরসভা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করতে যায় তৃণমূল। এই মামলার দ্রুত শুনানির দাবি করা হয়। কিন্তু তৃণমূলের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার শুনানি দুদিন পরে হলেও কোনও অসুবিধা হবে না। সুতরাং দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যায় আদালতে। সোমবার, এই মামলার শুনানি হওয়ার কথা।

বৃহস্পতিবার, ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করা হয়েছে বলে শাসকদলের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এর সাড়ে ৫ ঘণ্টার মধ্যেই তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয় হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হয় শাসকদল। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশের আবেদন জানায়। কিন্তু শাসকদলের আবেদন খারিজ করে দিল আদালত। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবারের সিঙ্গল বেঞ্চের অর্ডার আবেদনের সঙ্গে দিতে হবে। অর্ডার পাওয়ার পরে মামলাটি ফাইল হবে বলে জানা যায়। শুক্রবার, অর্ডার পাওয়ার পরে, আবেদন করা হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সোমবারই শুনানি বলে আদালত সূত্রে খবর।

আরও পড়ুন-ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল, বিজেপিরই থাকবে! দাবি দিলীপের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...