Wednesday, June 24, 2026

ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল, বিজেপিরই থাকবে! দাবি দিলীপের

Date:

Share post:

সম্প্রতি অনাস্থা ভোট জিতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস। আর এই অনাস্থা ভোটকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করে বিজেপি। যা এখনও বিচারাধীন। সোমবার ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে। এরই মধ্যে অবশ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল, বিজেপির থাকবে। তবে আদালতের আইনি বিষয় এবং বিজেপি কাউন্সিলরদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থানীয় নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। এদিন রাজ্য বিজেপির কর্মশালা শেষে এমনটাই জানালেন দিলীপ ঘোষ।

এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে আগামী পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। সোমবার কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলর এবং কলকাতার বিধায়করা বৈঠকে মিলিত হয়েছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” কলকাতা পুরসভায় পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত বিজেপি। এবং সেটা নিজেদের দলীয় সংগঠন ও কর্মী-সমর্থকদের নিয়েই। বাইরে থেকে ভাড়া করা কোনও লোক নিয়ে নয়।”

আগামী সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সভাপতি জানান মোদীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে কিনা, তা নিয়ে এখন চূড়ান্ত আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কারণ, প্রধানমন্ত্রী সরকারি কাজ এই শহরে আসছেন, কোনও দলীয় কাজে নয়।

আরও পড়ুন-‘মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত, শুধু ওই দেশের কথাই বলে যাবেন?” শিলিগুড়িতে কটাক্ষ মমতার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...