Saturday, April 4, 2026

গৃহ-পরিচারিকাদের নিয়ে এবার সিটু-র ইউনিয়ন

Date:

Share post:

কলকাতা বা বৃহত্তর কলকাতায় কাজের মাসি বা কাজের দিদির সংখ্যা কত? আনুমানিক হিসাব লক্ষাধিক বা তারও বেশি৷ রাজ্যে এদের সঠিক সংখ্যার কোনও নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যানই নেই। এই বিপুলসংখ্যক ‘শ্রমিক’-রা যেহেতু অসংগঠিত, তাই এরা সরকারিভাবে ‘শ্রমিক’-এর মর্যাদাও পান না৷ নেই সাপ্তাহিক ছুটি, অসুস্থতার জন্য ছুটি নেই। এবার এই অ-সংগঠিত শ্রমিকদের সংগঠিত করার উদ্যোগ নিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন ‘সিটু’।বৃহস্পতিবার প্রথম সভা করে আনুষ্ঠানিক পথ চলা শুরু করেছে সিটু অনুমোদিত গৃহ পরিচারক পরিচারিকাদের সংগঠন ‘পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা সংগঠন’। এ ধরনের ইউনিয়ন গঠন করার কারণ হিসাবে সিটু নেতাদের ব্যাখ্যা, ‘অসংখ্য পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ধরনের পরিচারক, পরিচারিকারা। অথচ এনারা ন্যূনতম সম্মানও পান না। এঁদের মৌলিক কিছু দাবি নিয়ে লড়াই করার জন্যই এই সংগঠন৷

যাদের জন্য এই ইউনিয়ন, সেই গৃহ-পরিচারিকাদের বক্তব্য, “সব কাজেই সপ্তাহে একদিন ছুটি মেলে, কিন্তু আমরা যারা বাড়ি বাড়ি কাজ করি, তাদের কোনও সুযোগ সুবিধা নেই। নির্দিষ্ট বেতনহার নেই। আমাদের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড দিক রাজ্য। ষাট বছর বয়স হলে সরকার পেনশন দেওয়ার ব্যবস্থা করুক।’ সিটু এ ধরনের সংগঠন এই প্রথম দাবি করলেও কাজের মাসি ও কাজের দিদিদের নিয়ে রাজ্যে প্রথম সংগঠন গড়ে তুলেছিল SUCI (C)-ই৷ তাদের সংগঠন “সারা বাংলা পরিচারিকা সমিতি” এখন রাজ্যের বৃহত্তম সংগঠন বলে SUCI-র দাবি। রাজ্য জুড়ে তাদের ৩০ হাজার সদস্য আছে বলে দাবিও করে এই সমিতি।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...