Tuesday, March 31, 2026

ইরানের আকাশসীমায় ভারতীয় নিষেধাজ্ঞা, আমেরিকাকে চরম হুমকি ইরানের

Date:

Share post:

ইরানের আকাশসীমা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হল ভারতীয় বিমানমন্ত্রককে। মূলত এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর একইরকম নির্দেশ দিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক। সেবার একটি আমেরিকান ড্রোনকে গুলি করে নামিয়েছিলে ইরান। তারপরই সেই এলাকার সীমানা ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল বিমানমন্ত্রক।

ড্রোন হামলায় ইরানের কম্যান্ডার সোলেমানি মৃত্যুর পর মার্কিন-ইরান সম্পর্কের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ঘটনার জেরে তেলের দাম যেমন বেড়েছে, সেরকম ডলারের দামও বাড়ছে। ভারতবর্ষ সংযত হওয়ার আবেদন জানিয়েছে দুই পক্ষকেই। ইরানের সেনাপ্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি অবশ্য আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, যে শত্রুরা সোলেমানির রক্তে নিজেদের হাত রক্তাক্ত করল, তাদের বিরুদ্ধে নৃশংস বদলা নেওয়া হবে। সোলেমানের দেখানো পথে ইরান হাঁটবে, এগিয়ে যাব। ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ বলেন, আমেরিকা মিথ্যা প্রচার করছে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি খারাপ বলে। আর এই মিথ্যাচারের আশ্রয় নিয়েই কমান্ডার কাশেম সোলেমানিকে হত্যা করা হয়েছে। কিন্তু শহিদের মৃত্যুবরণ বৃথা যাবে না। এবার আমেরিকা বুঝতে পারবে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কী হতে পারে! আমেরিকাকে হামলার মূল্য চোকাতে হবে।

আরও পড়ুন-এখনও বাংলায় দুই-তৃতীয়াংশ ভোটের আশা করছেন শাহ!

Related articles

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...