Tuesday, June 23, 2026

অবৈধ বাজি কারখানা বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

Date:

Share post:

নৈহাটির দেবকের বাজি কারখানায় বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াল। শুক্রবারই এলাকায় একটি বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৪জনের। উড়ে যায় বাজি কারখানার ছাদ। আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিবাদে অবিলম্বে অবৈধ বাজি কারখানা বন্ধের দাবিতে শনিবার সকাল থেকে নৈহাটি-হাবড়া রাজ্য সড়কের দেবক মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেআইনি বাজি কারখানাগুলিতে প্রায়ই দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ঘটে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও পদক্ষেপ করা হয় না বলে অভিযোগ। অবরোধের জেরে নৈহাটি-হাবড়া রাজ্য সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের হঠাতে গেলে বিক্ষোভের মুখে পড়ে নৈহাটি থানার পুলিশ।

আরও পড়ুন-দু’দশক পেরিয়ে ছোট আঙারিয়ার বাম সন্ত্রাসের স্মৃতি আজও টাটকা, শহীদদের শ্রদ্ধা মমতার

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...