Saturday, June 27, 2026

ছেলে আদিত্যকে দুটি দফতরের দায়িত্ব দিলেন উদ্ধব

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনীতিতেও পরিবারতন্ত্রের স্পষ্ট ছায়া! তিন দলের মিলিজুলি সরকারে একাধিকবার জেতা বিধায়ক পেয়েছেন রাষ্ট্রমন্ত্রীর পদ, বহু প্রবীণ বিধায়কেরই মন্ত্রিত্বে শিঁকে ছেড়েনি, অথচ খোদ মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য প্রথমবার বিধায়ক হয়েই পূর্ণমন্ত্রী! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে রাজনীতিতে নবাগত। এবারই প্রথম বিধায়ক হয়েছেন। মাত্র 29 বছরের সেই আদিত্যকে পূর্ণমন্ত্রী করে পরিবেশ ও পর্যটন দফতরের দায়িত্ব দিয়েছেন উদ্ধব। এদিকে শিবসেনা ও কংগ্রেসের একাধিক বিধায়ক মন্ত্রিসভা গঠন নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানাচ্ছেন। আর পরিবারতন্ত্রের খোঁচা দিয়ে বিজেপি বলছে, এ হল শেষের শুরু। কংগ্রেস, এনসিপির কালচারের ছোঁয়া এবার শিবসেনাতেও।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...