Sunday, June 28, 2026

JNU কাণ্ড: চাপে পড়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলায় তীব্র নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। শুধু ছাত্র সমাজই নয়, এই ন্যক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাচ্ছে সমাজের সব শ্রেণীর মানুষ। সম্ভবত সেই কারণেই প্রবল চাপে পড়ে গিয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুটা চাপে পড়েই এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তড়িঘড়ি।

দিল্লি পুলিশ কমিশনারকে দেওয়া এক নির্দেশে অমিত শাহ বলেন, যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যুগ্ম কমিশনার পর্যায়ে যেন তদন্ত হয়।

উল্লেখ্য, মুখোশ পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব, ভাঙচুর, ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ABVP-এর বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী-সহ একাধিক পড়ুয়া এবং অধ্যাপকরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...