Sunday, June 28, 2026

মৃত্যুমুখে জেলবন্দি ভীমআর্মি-প্রধান আজাদ, আশঙ্কা তাঁর চিকিৎসকের

Date:

Share post:

যে কোনও মুহূর্তে মৃত্যু হতে পারে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ-এর৷ গুরুতর অসুস্থ তিনি৷ এমন আশঙ্কাই প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক হরজিৎ সিং ভাট্টি। ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ ওরফে ‘রাবণ’এখন জেল হেফাজতে আছেন।

চিকিৎসক হরজিৎ সিং ভাট্টির এক টুইট এই বিষয়টি সামনে এনেছে৷
টুইটে তিনি লিখেছেন, “আজাদ যে রোগে আক্রান্ত, তার চিকিৎসায় প্রত্যেক দু’সপ্তাহ পর পর তাঁকে ‘ফ্লেবোটমি’ করতে হয়। গত 1 বছর ধরে AIIMS-এর হেমাটোলজি বিভাগে চিকিৎসা চলছে আজাদ-এর। এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি করা না হলে আজাদের শরীরের রক্ত ঘন হয়ে যাবে৷ সেক্ষেত্রে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুও হতে পারে তাঁর।
একইসঙ্গে ভাট্টি টুইটে অভিযোগ করেছেন, দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েও লাভ হয়নি৷ তিহার জেলেও সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে না অভিযোগ ভাট্টির। দিল্লি পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে টুইটে অভিযোগ করেছেন ভাট্টি।
প্রসঙ্গত, গত 21 ডিসেম্বর CAA-এর প্রতিবাদে দিল্লির জামা মসজিদে বিক্ষোভ প্রদর্শন করছিলেন চন্দ্রশেখর আজাদ। তখনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালত আজাদকে 14 দিনের জেল হেফাজতের পাঠায়৷
ওদিকে, জেল কর্তৃপক্ষের দাবি, আজাদ সুস্থ রয়েছেন। স্বাস্থ্য পরীক্ষায় কোনও উদ্বেগ ধরা পড়েনি৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...