Saturday, April 4, 2026

JNU ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে যাদবপুর থেকে প্রেসিডেন্সি, সর্বত্রই প্রতিবাদের ঝড়

Date:

Share post:

সম্প্রতি NRC ও CAA নিয়ে গোটা দেশের ছাত্র সমাজের পাশাপাশি উত্তাল হয়েছে কলকাতার ছাত্রমহলও। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি, সর্বত্রই আওয়াজ উঠেছে কেন্দ্রীয় সরকার ও তার শাসক দল বিজেপির বিরুদ্ধে। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালযয়ে ঘটে গেল বিরাট এক নিন্দনীয় ঘটনা।

JNU-তে ছাত্র সংসদের ছাত্রনেত্রী তথা SFI নেত্রী ঐষি ঘোষের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। দুষ্কৃতীরা মুখোশ পরে রড-লাঠি নিয়ে এসেছিল বলে জানিয়েছেন ঐষি। তারা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ভাঙচুর করে। বাধা দিতে গেলে মাথা ফাটিয়ে দেয়া হয় ঐষি-সহ অন্যান্য পড়ুয়াদের। এই দুষ্কৃতীরা RSS-এর ছাত্র সংগঠন এবিভিপি আশ্রিত বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় গোটা দেশের মতোই ছাত্র বিক্ষোভে উত্তাল হতে চলেছে কলকাতা। আগামীকাল বুধবার এই ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ দেখাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্লে-গ্রাউন্ড-এ বিক্ষোভ প্রদর্শন করবে তারা।

অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হতে চলেছে। প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা বিকেলে প্রতিবাদ সংঘটিত করবেন। পথে নামতে চলেছেন চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সবমিলিয়ে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল হতে চলেছে শহর কলকাতা।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...