Monday, June 15, 2026

আহত ঐশী এইমসের ট্রমা সেন্টারে, নিন্দার ঝড়, কাল দেশ জুড়ে প্রতিবাদ

Date:

Share post:

ফি বৃদ্ধির আন্দোলন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বিগত কয়েক মাস ধরেই এই আন্দোলনে উত্তাল। ফি বৃদ্ধি হয়েছিল প্রায় ৩০০%। মানতে নারাজ এসএফআইয়ের ছাত্র সংসদ। চলেছে ধরণা, আন্দোলন, মিছিল, টানা অবস্থান। এবার আরও চাপ দিতে রেজিস্ট্রেশন বয়কট শুরু হয়। প্রায় সাত হাজার পড়ুয়াদের মধ্যে ইতিমধ্যে দু’হাজার বয়কট করেছে। রবিবারই ছিল শেষ দিন। চাপে ছিল জেএনইউ প্রশাসন। এর ফাঁকেই এবিভিপির হুমকি চলছিল। আন্দোলন তুলে নিতে মারধর চলছিল।

শনিবার সেই পরিস্থিতি ক্রমশ ঘোরাল হয়। কিন্তু সরস্বতীপূরমের দিক দিয়ে যে বহিরাগতরা মেয়েদের হস্টেলে ঢুকে হামলা চালাবে, মাথা ফাটিয়ে দেবে, ভাঙচুর করবে তা ভাবনাতেও আসেনি। হাতে লাঠি, রড, মুখ ঢাকা। এরা কারা? এসএফ আইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস জানান, জেএনইউ প্রশাসন যারা পোশাকবিধি তৈরি করতে চায়, তারা মেয়েদের নিরাপত্তা দিতে পারে না। মেয়েদের হস্টেলে ছেলেরা ঢোকে কোন ফাঁক দিয়ে। এবিভিপি বলছে, আক্রমণকারীরা নাকি আমরাই! ওরা এবার গল্প লিখুক। রাতে ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ পিকেট বসে। প্রশ্ন কাদের নিরাপত্তা দিতে? মেরে মাথা ফাটিয়ে দেওয়া রক্তাক্ত সংসদের প্রেসিডেন্ট ঐশি ঘোষ বলেন, আমাকে নির্মমভাবে মেরেছে। ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম।
ভিডিওয় দেখা যাচ্ছে ছাত্রী হস্টেলে ঢুকে মারছে এবিভিপির দুষ্কৃতীরা। ছাত্রীদের আর্ত চিৎকার। প্রতিবাদে কাল, সোমবার, দেশ জুড়ে আন্দোলনে নামছে এসএফআই।

আহতদের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইমসের চিকিৎসক হরজিৎ সিং ভাট্টি জানাচ্ছেন ১৫জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারের ধরণ দেখে বোঝা যাচ্ছে লাঠি বা রডের মতো ভারী কিছু দিয়ে মারা হয়েছে। দুই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। ঐশি সহ গুরুতর আহত আর এক ছাত্রীকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এক অধ্যাপিকা সুচরিতা সেন বাঁচাতে গিয়ে আহত হন। তিনিও হাসপাতালে। ঠাণ্ডার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভে বসে। এবং কী আশ্চর্য বিগত সাতদিন ধরে হুমকি দেওয়ার পরেও এবিভিপি এই ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েও বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে। পুলিশ এসে আইন বাঁচাচ্ছে, অভিযোগ পড়ুয়াদের।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...