Tuesday, June 23, 2026

ভূ-স্বর্গে ফুল ফুটিয়ে আই লিগ টেবিলে এক নম্বরে বাগান

Date:

Share post:

বরফ পড়া ঠাণ্ডার মাঝে চাবুকের মতো লড়াই করে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মোহনবাগান। রবিবার আই লিগের গুরুত্বপূর্ণ খেলায় রিয়েল কাশ্মীরকে পর্যুদস্ত করল মোহনবাগান। কাশ্মীরের হাড় হিম করা ঠাণ্ডার মধ্যে রিয়েলের সঙ্গে মোহনবাগানের খেলার ফলাফল ২-০। বাগানের হয়ে গোল করেন বেইতিয়া ও নাওরেম। গোল দু’টি হয় ৭২মিনিট ও ৭৯মিনিটে। নাওরেম গোল করেন ব্রিটোর পাশ থেকে। এই মুহূর্তে ৫টি ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১০। লিগ টেবিলের শীর্ষে। ৯পয়েন্ট পেয়ে দু’নম্বরে ইন্ডিয়ান অ্যারোজ।

কাশ্মীরের মতো জায়গায়, বরফ ঠাণ্ডায় বাইরের কোনও দলের পক্ষে গিয়ে জেতা রীতিমতো কঠিন ব্যাপার। উচ্চতা বেশি হওয়ায় এখানে নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। তার উপর ঠাণ্ডায় জমে যাওয়া পরিবেশে বুটের সামান্য আঘাত লাগলে অসম্ভব যন্ত্রণা হয়। তবুও ভূস্বর্গ ফুল ফোটালো মোহনবাগান। আর এই কারণেই প্রায় চার দিন আগে শ্রীনগরে পৌঁছে গিয়েছিল মোহনবাগান। এদিন খেলায় চোখ টেনেছেন সদ্য দলে যোগ দেওয়া সেনেগালের পাপা দিওয়ারা। তাঁর দৌড় চোখ টেনেছে, কাঁপন ধরিয়েছে রিয়েলের।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...